কেএফসির খাবারে মিলল পালকসহ মুরগির মাথা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আন্তর্জাতিক ব্র্যান্ড কেএফসির খাবার কমবেশি অনেকেরই পছন্দের।কিন্তু সেই খাবার খেতে গিয়েই তিক্ত অভিজ্ঞতা হলো ব্রিটেনের গ্যাব্রিয়েল নামের এক নারীর।
কেএফসির হট চিকেন উইংস খেতে গিয়ে তাতে কামড় দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসে ঠোঁট,পালকসহ মুরগির মাথা।
ব্রিটেনের ওই নারী জানান, আমি কেএফসিতে উইংস অর্ডার করেছিলাম।কিন্তু তারা উইংস ভেজে না দিয়ে পালক, ঠোঁটসহ মাথা ভেজে দিয়েছে। আমি উইংসে কামড় দিতেই মুরগির ডানা পরিবর্তে তা থেকে বেরিয়ে আসে পালক, ঠোঁটসহ মুরগির মাথা। এ ঘটনার কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়।
গত ৩ ডিসেম্বর টেকআওয়ে ট্রমা নামে একটি টুইটারে ব্রিটেন নিবাসী গ্যাব্রিয়েলের এ অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে একটি টুইট করেন। টুইটে মুরগির মাথা দেওয়া কেএফসি-র খাবারের ছবিটিও পোস্ট করা হয়।
টুইটে বলা হয়, গ্যাব্রিয়েল কেএফসি থেকে মিল বক্সের অর্ডার করেছিলেন। বক্স খুলে হট উইংসে কামড় দিতেই চোখ ছানাবড়া হয়ে যায় তার। হট উইংসের বদলে গ্যাব্রিয়েল পান ঠোঁট-পালকসহ মুরগির আস্ত মাথা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
এ টুইট ভাইরাল হতেই কেএফসি ইউকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে কেএফসি জানায়, ‘ বিষয়টি আমাদের নজরে এসেছে।ছবিটি আমরা দেখেছি।তা দেখে আমরা বিস্মিত। এ ঘটনার তদন্ত করছি। তবে এটুকু বলতে পারি আমরা আসল মাংস দিয়েই সব ধরনের খাবার তৈরি করি বলেই আমাদের খাবারের যথেষ্ট সুনাম রয়েছে। এজন্যই আমরা গর্বিত। তবে এরকম ঘটনা সত্যিই বিরল’। পাশাপাশি অভিযোগকারী গ্যাব্রিয়েলের কাছে ক্ষমাও চেয়েছে কেএফসি।
এছাড়া গ্যাব্রিয়েল এবং তার পরিবারকে বিনামূল্যে একদিন খাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে কেএফসির পক্ষ থেকে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









