ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:৫৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

কেনিয়ায় বন্যায় ১২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৯ নভেম্বর ২০১৯ শুক্রবার

কেনিয়ায় ভয়াবহ বন্যায় কমপক্ষে ১২০ জন প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রসের দেওয়া তথ্য অনুসারে, ভয়াবহ এ বন্যায় গৃহহীন হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ।

সরকারি হিসাব মতে, পোকোট কাউন্টিতে হওয়া বন্যা-ভূমিধসেই প্রাণ হারিয়েছে কমপক্ষে ৭২ জন। তবে উদ্ধারকর্মীদের দাবি, অনেকে এখনো নিখোঁজ রয়েছে। তাই প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, অসময়ের বৃষ্টি-বন্যায় ভেঙ্গে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলের যোগাযোগ কাঠামো। ফলে দুর্গত পরিবারগুলোর কাছে ত্রাণসহ জরুরি সহায়তা পৌঁছানো যাচ্ছে না।

এ ছাড়া পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এ ব্যাপারে বাড়তি সর্তকতা গ্রহণের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।