ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৩:৪১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কেমন আছেন খালেদা জিয়া, জানালো মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৭ এএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে দলটি। এরই মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা যাচাইয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে কারা কর্তৃপক্ষ।

চার সদস্যের ওই মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তবে অবস্থা ‘খুব খারাপ নয়’।

আজ রোববার দুপুরে ওই দলটি কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

চার সদস্যের দলে ছিলেন—ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডা. সামসুজ্জামান, নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান।

ডা. সামসুজ্জামান আমাদের সময়কে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যান তারা। সেখানে তার স্বাস্থ্য ও ওষুধগুলো ঠিক আছে কি না তা পরীক্ষা করে দেখা হয়। খালেদা জিয়ার শরীরে বিভিন্ন সমস্যা থাকলেও, তিনি সুস্থ আছেন।

আগামীকাল সোমবার সকালে ঢামেক হাসপাতালে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে বিস্তারিত জানাবে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। সেদিনই তাকে রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

এই বিভাগের জনপ্রিয়