ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

কেরালায় বন্যায় মৃত ২২, উদ্ধার কাজে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার

ভারতের বানভাসি কেরালায় উদ্ধার ও ত্রাণ কাজে সহায়তার জন্য আজ শুক্রবার সকাল থেকে সেনাবাহিনী নামনো হয়েছে। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) আরও ১৩ কোম্পানি। বন্যায় ইতিমধ্যেই কেরালায় মৃত্যু হয়েছে ২২ জনের। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে কেরালার ৯টি জেলায়।

এদিকে বন্যাদুর্গত মানুষের জন্য কেন্দ্রের সাহায্যের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন রাহুল গান্ধী।

মহারাষ্ট্রে গোটা কোলহাপুর শহরটা চলে গেছে প্রায় ১০ ফুট গভীর পানির নিচে। ফ্লাইওভারের উপর থেকে দেখা যাচ্ছে শুধুই বহুতলগুলির ছাদ। এমনকী, পানি কোথাও কোথাও প্রায় ছুঁয়ে ফেলেছে ফ্লাইওভারকেও!

একটানা প্রবল বর্ষণের জেরে বানভাসি হয়ে গেছে মালাপ্পুরম-সহ কেরালার বেশ কয়েকটি জেলা। পানির তোড়ে ভেসে গিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে কম করে ২২ জনের। সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।

ওয়েইনাড় জেলায় ধসে মৃত্যু হয়েছে দু’জনের। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ২২ হাজার মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ৩১৫টি শরণার্থী শিবিরে। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে ওয়েইনাড়, ইদুক্কি, মালাপ্পুরম ও কোঝিকোড়-সহ ৯টি জেলায়।

পানি ঢুকে পড়ায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার বিকেল পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। রাজ্যের ১৪টি জেলার সব স্কুল, কলেজই বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণে সেনাবাহিনী নেমেছে আলাপ্পুঝা, পাঠানামথিট্টা ও এর্নাকুলামে। বন্যায় ভয়াবহ অবস্থা কর্নাটক ও মহারাষ্ট্রে। কেরালা ও কর্নাটক বন্যায় মৃতের সংখ্যা ৪০ জন ছাড়িয়ে গেছে।