ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ১৫:৪১:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

কোটার দাবিতে আজও শাহবাগে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:২৩ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অাজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন।



শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মতিঝিল থেকে গাবতলী ও মিরপুর রুটে চলাচলকারী যানবাহনগুলো নিউমার্কেট হয়ে ঘুরে যেতে হচ্ছে।



বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পর বুধবার রাত সাড়ে ৮টা দিকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা তাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান।



শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মুক্তিযোদ্ধার সন্তানরা শাহবাগে সড়ক অবরোধ করেছেন। আপাতত যান চলাচল বন্ধ। আমরা তাদের চলে যেতে অনুরোধ করেছি।