কোটা সংস্কার নিয়ে মন্ত্রিসভায় আলোচনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৪০ পিএম, ৯ এপ্রিল ২০১৮ সোমবার
দেশব্যাপী চলমান কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আজ সোমবার আলোচনা হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও। তবে বৈঠক থেকে কোটা সংস্কারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। পরে সচিবালয়ে ব্রিফিং করেন সচিব।
শফিউল আলম জানান, মন্ত্রিসভায় আজ এজেন্ডা-বহির্ভূত আলোচনায় কোটা সংস্কারের বিষয়ে আলোচনা হয়। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ও এর যৌক্তিকতা নিয়ে আলোচনা করা হয়।
সচিব জানান, কোটার বিষয়টি সংবিধানেই বলা আছে। তবে গত ৬ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়, যদি কোনো কোটা পূরণ না হয়, তাহলে তা মেধা কোটা থেকে নিয়ে পূরণ করা হবে। সেই ব্যাখ্যা নিয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই ব্যাখ্যা দিয়ে জারি করা ওই পরিপত্র খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ পর্যন্ত কোটাপদ্ধতিতেও মেধা কোটাকে কখনো অবহেলা করা হয়নি উল্লেখ করে সচিব বলেন, মেধা কোটা ৪৪ শতাংশ হলেও গত তিন বছরে প্রায় ৭০ শতাংশ নিয়োগ মেধা কোটা থেকেই হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে তা মেধা কোটা থেকেই পূরণ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেন, যেহেতু কোটা পূরণ হয় না, তাহলে পদ্ধতি সংস্কার করে মেধা কোটা বাড়াতে সমস্যা কোথায়?
সচিব বলেন, এটা সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











