ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৫১:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

‘প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা পদ্ধতি থাকবে না বলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবী করছেন ছাত্রলীগের এই দুই নেতা।


আজ বুধবার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলে তিনি এ সিদ্ধান্তের কথা জানান বলে দাবী তাদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তারা তাদের ফেসবুকেও এমন দাবী করে পোষ্ট দেন। 

 

সরকারি চাকরিতে কোটা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন। নিচে তাদের এই স্ট্যাটাস হুবুহ তুলে ধরা হলো, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যা বলেন তা করেন। বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ্য থেকে আজ সকালে আমরা (সভাপতি,সাধারন সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বলেন সরকারি চাকরিতে কোন কোটা পদ্ধতি থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। অশেষ কৃতগগতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

 

এদিকে সংবাদ সম্মেলনে সাইফুর রহমান সোহাগ বলেছেন, আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করি।  আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন সরকারি চাকরিতে আর কোটা ব্যবস্থা থাকবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে কথা বলবেন।

 

এস এম জাকির হোসাইন বলেন, আমরা ২০ জনের প্রতিনিধি দল সকাল ১০টায় গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে দাবির বিষয়ে তাকে বলেছি। তিনি আমাদের বলেছেন, সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না।

এই বিভাগের জনপ্রিয়