ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৪:৪৯:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কোবরা লেলিয়ে স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্ত্রী হত্যার দায় এড়াতে অভিনব উপায় খুঁজে বের করেছিলেন এই ব্যক্তি। একদম ফিল্মি স্টাইলে প্রথমে স্ত্রীকে রাসেলস ভাইপারের কামড় খাইয়েছিলেন তিনি। ভাগ্যক্রমে সে সময় স্ত্রী বেঁচে যান। পরের দফায় স্ত্রীকে ফেলে দেন কোবরার মুখে। কোবরার কামড়ে স্ত্রীর মৃত্যু হয়। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে দুই দফায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কেরালার সুরাজ কুমারের স্ত্রী উথরা গত বছর কোবরার কামড়ে মারা যান।

এ ঘটনায় সুরাজের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে উথরার পরিবার।  সুরাজ তাদের কাছে যৌতুকের দাবি করেছিলেন বলে উথরার পরিবারের অভিযোগ করেছেন। 

গত সোমবার সুরাজের বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীর বিছানায় কোবরা ছেড়ে দেওয়ার প্রমাণ পায় আদালত। 

গত বছরের মে মাসেই উথরাকে বিষাক্ত রাসেলস ভাইপার কাপড় দিয়েছিল। ওই সাপের কামড়ে কোনোমতে প্রাণে বেঁচে যান উথরা। ওই ঘটনার কয়েক সপ্তাহ পরই ফের কোবরার ছোবলে উথরার মৃত্যু হলে তার পরিবারের সন্দেহ হয়। তারা পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ তদন্তে জানতে পারে, উথরার দুইবার সাপের কামড়ের পেছনেই সুরাজের হাত রয়েছে। 

সুরাজের অপরাধের ধরন বিবেচনা করে তাকে দুই দফায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।