কোভিড সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার
কোভিড সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করবেন বাইডেন
যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অধিকাংশ ব্যক্তি যারা ব্রিটেন, ব্রাজিল, আয়ারল্যান্ড ও ইউরোপে বসবাস করেন তাদের ওপর কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে যাচ্ছেন। এদিকে, মার্কিন নতুন প্রশাসন তাদের মহামারি মোকাবেলা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ অনেক জোরদার করেছে। রোববার হোয়াইট হাউসের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মার্কিন সংবাদমাধ্যমের খবর নিশ্চিত করে ওই কর্মকর্তা জানান, নতুন করে সতর্কতার অংশ হিসেবে সম্প্রতি যারা দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন তাদের ওপরও বাইডেন সোমবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন। করোনাভাইরাসের নতুন ধরণ যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সনাক্ত হওয়ায় এমন জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে।
নতুন এ মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে মাস্ক পরিধান আইন কঠোর করেছেন এবং অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা মানুষকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন। তিনি দেশের নাজুক করোনাভাইরাস সংকট মোকাবেলা করার চেষ্টা করছেন।
বাইডেন বলেন, আগামী মাস নাগাদ কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ৪২০,০০০ থেকে বেড়ে ৫০০,০০০ দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে রয়েছি। আমরা বর্তমানে এমনটা মনে করেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।’
ক্ষমতার একেবারে শেষের দিকে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউরোপের অধিকাংশ দেশ ও ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের ওপর আরোপিত কোভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তবে, বাইডেন প্রশাসন জানায়, ট্রাম্পের এ নির্দেশ ২৬ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়ায় কারণে তারা দ্রুত তা বাতিল করবে।
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি