ক্যাপসুল দিয়ে হবে করোনা পরীক্ষা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনা রোগীর কাছে গিয়ে থুতু-লালার নমুনা সংগ্রহ করার ঝামেলা থাকবে না। রক্ত নিয়ে অ্যান্টিবডি টেস্ট করাতেও হবে না। ক্যাপসুলের সাহায্যেই করোনা রোগীকে শণাক্ত করার নতুন পদ্ধতি বের করে ফেলেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
দুই আঙুলের ফাঁকে ক্যাপসুল ভেঙে হবে পরীক্ষা। সংক্রমণ কতটা গভীরে গেছে, রোগী সঙ্কটাপন্ন কিনা, তাও বোঝা যাবে এই ক্যাপসুল-টেস্টেই, এমনটাই দাবি গবেষকদের।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা এই ক্যাপসুল-টেস্টের পদ্ধতি সামনে এনেছেন। ‘রয়্যাল সোসাইটি ইন্টারফেস’ জার্নালে এই গবেষণার খবর সামনে এসেছে।
বিজ্ঞানীরা বলছেন, কোভিড সংক্রমণের প্রাথমিক দুটি উপসর্গ হল স্বাদ ও গন্ধ চলে যাওয়া। অন্যান্য জটিল উপসর্গ ধরা না দিলেও এই দুটি সমস্যায় ভুগছেন বেশিরভাগ করোনা রোগীই। মৃদু সংক্রমণের ক্ষেত্রেও প্রাথমিকভাবে জ্বর, স্বাদহীনতা ও আচমকা নাকের গন্ধ নেওয়ার ক্ষমতা চলে যাচ্ছে রোগীদের।
স্মেল-টেস্ট করিয়ে রোগের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করছেন ডাক্তাররা। এই স্মেল-টেস্টেরই আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি বের করেছেন কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা। এই পরীক্ষা হবে একটি ক্যাপসুল দিয়ে। এই ক্যাপসুলের ভেতরে থাকবে অ্যারোম্যাটিক ওয়েল।
রোগী যদি অ্যারোমা তেলের গন্ধ পায় তাহলে বুঝতে হবে শরীরে কোনও সংক্রমণ নেই। আর যদি গন্ধ না পায়, তাহলে বুঝতে হবে করোনা সংক্রমণ রয়েছে। সংক্রমণ কতটা ছড়িয়েছে সেটাও বোঝা যাবে এই পরীক্ষাতে।
এই গবেষণার দায়িত্বে থাকা বিজ্ঞানী আহমেদ ইসমাইল বলছেন, একটি স্ট্রিপের গায়ে লাগানো থাকবে ক্যাপসুল। এই স্ট্রিপটি দুই আঙুলের মাঝে ধরে চাপ দিলেই ক্যাপসুল ভেঙে যাবে। ভেতর থেকে অ্যারোমা তেলের সুগন্ধ ছড়িয়ে পড়বে। রোগী কতটা গন্ধ নিতে পারছে, কেমন অনুভূতি হচ্ছে ইত্যাদি পরীক্ষা করে সংক্রমণ কী পর্যায়ে রয়েছে তা ধরা যাবে।
বিজ্ঞানী ইসমাইল বলছেন, পারকিনসন্স ও অ্যালঝাইমোর্স রোগীদের ক্ষেত্রেও এই ক্যাপসুল স্মেল-টেস্ট কাজে লাগে। করোনা রোগীদের জন্য এই পদ্ধতি নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে।
-জেডস
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










