ক্যাপিটল হিলে হামলার তদন্তে স্বাধীন কমিশন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের দাঙ্গা তদন্ত করতে একটি স্বাধীন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। আইনপ্রণেতাদের উদ্দেশে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে হামলার তদন্ত করতে যে মডেলের কমিশন গঠন করা হয়েছিল সেই একই মডেলের কমিশন ক্যাপিটল দাঙ্গা তদন্ত করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।
সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য দুই-তৃতীয়াংশের রায় প্রয়োজন ছিল। যদিও বিচারে ৫৭ জন দোষী সাব্যস্ত করেন কিন্তু ৪৩ তাকে নির্দোষ বলে অভিহিত করেন। ফলে দ্বিতীয়বার সিনেটে অভিশংসিত হওয়া থেকে রক্ষা পেলেন তিনি।
আইনপ্রণেতাদের উদ্দেশে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, কিভাবে এটা (দাঙ্গা) ঘটতে পারল আমাদের অবশ্যই তা জানতে হবে।
তিনি জানান, হামলার পর ক্যাপিটলের জন্য কী ধরনের নিরাপত্তা প্রয়োজন তা গত কয়েক সপ্তাহ ধরে খতিয়ে দেখছে মার্ন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হনোরে।
ন্যান্সি পেলোসির মতে, নতুন গঠন করা কমিশন ক্যাপিটলে হামলার ঘটনা তদন্ত করবে আর এর বিষয়বস্তু ও কারণ জানাবে। তবে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কংগ্রেস সদস্যদের নিরাপত্তা এবং ক্যাপিটল ভবন সুরক্ষিত রাখতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










