ক্যারি লামের সংলাপের প্রস্তাব বিক্ষোভকারীদের প্রত্যাখ্যান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
হংকংয়ের চলমান সংকট নিরসনে গতকাল সংলাপের প্রস্তাব দিয়েছিলেন সেখানকার প্রধান নির্বাহী ক্যারি লাম। কিন্তু এটিকে ‘ফাঁদ’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা।
নির্বাহী পরিষদের সাপ্তাহিক বৈঠকের আগে ক্যারি লাম সাংবাদিকদের বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। তবে পুলিশের আচরণ নিয়ে একটি স্বাধীন তদন্তের ব্যাপারে কিছু বলেননি তিনি।
সংলাপের প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভকারীরা। তারা এটিকে সময় ও অর্থের অপচয় বলে বর্ণনা করেছেন।
সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের সহ-আহ্বায়ক ওং ইক-মো বলেছেন, তিনি খুব ভালোভাবেই জানেন এই আন্দোলনে কোনও নেতা নেই। এটা নেতাহীন একটি আন্দোলন। তাহলে তিনি কেন এমন প্লাটফর্মের প্রস্তাব দিচ্ছেন?
ইক-মো আরও বলেন, তিনি তার পুরোনো কৌশল নিয়েই আছেন। আমরা এটিকে একটি ফাঁদ হিসেবে দেখছি। কারণ ক্যারি লামের আগের ইতিহাস খুব একটা ভালো নয়। এর আগে তিনি এ ধরনের বহু প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি কখনও সেগুলো পূরণ করেননি।
মঙ্গলবার নিজের বিবৃতিতে ক্যারি লাম বলেন, আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা থাকলেই এই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। তবে বিশ্লেষকরা বলছেন, সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে তা সহসাই সমাধান হবে বলে মনে হচ্ছে না।
উল্লেখ্য, বিতর্কিত প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন রাজনৈতিক সংস্কার ও বিরোধীদের ওপর পুলিশের বর্বর নির্যাতনের বিচারের দাবিতে বিস্তৃত হচ্ছে। বিক্ষোভকারীরা বলছেন, সরকারের চিন্তা-ভাবনার পরিবর্তন না হলে আগামী দিনগুলোতে এ আন্দোলন আরও বেগবান হবে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











