ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ঐতিহাসিক শহর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ক্যালিয়োর্নিয়া রাজ্যে দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে। তিন সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই দাবানলে প্রায় পুরোই ধ্বংস হয়ে গেছে গ্রিনভিলের ঐতিহাসিক গোল্ড রাশ শহর। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে তৃতীয় বৃহত্তম এই দাবানলে আরো ক্ষতি করতে পারে বলে স্থানীয় প্লুমাস কাউন্টির শেরিফের বরাত দিয়ে খবর জানায় মার্কিন সংবাদমাধ্যম।
ডিক্সি দাবানল হিসেবে পরিচিতি পাওয়া এই অগ্নিকাণ্ড চার লাখ ৩২ হাজার আট শ' ১৩ একর সমপরিমাণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এদিকে আগুনের শিখায় ঐতিহাসিক বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। এক শতাব্দীরও বেশি পুরনো ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশ যুগে নির্মিত ভবনগুলোসহ একটি গ্যাস স্টেশন, হোটেল এবং বারও ধ্বংস হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে নিখোঁজ চার ব্যক্তির অনুসন্ধান করছেন। তবে দাবানলের কারণে এখনো কোনো ব্যক্তির হতাহত হওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের খবরে কিছু জানানো হয়নি।
এদিকে প্লুমাসের ন্যাশনাল ফরেস্ট সুপারভাইজার ক্রিস কার্লটন স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তাদের কাছাকাছি কোথাও ধোঁয়া দেখা গেলেও তারা যাতে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেন।
তিনি বলেন, 'যদি কোনো সতর্ক বার্তা আপনি নাও শুনেন তবুও আপনাকে প্রস্তুতি নিতে হবে।'
এর আগে গত ১৩ জুলাই ক্যালিফোর্নিয়ার ক্রেস্টা বাঁধের কাছে পর্যটন কেন্দ্র ফেদার নদীর গিড়িখাতের সড়ক থেকে দাবানলের সূচনা হয়। ডিক্সি সড়ক নামের পরিচিত এই সড়ক থেকেই ভয়াবহ এই দাবানলটি পরিচিতি পেয়েছে। সূত্র : সিএনএন
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










