ক্যালিফোর্নিয়ার লেকে বাংলাদেশি তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একটি লেকে পা পিছলে ইসরাত আজিম মিম (২৪) নামের এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত আজিম মিম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনা এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল আজিমের ছোট মেয়ে।
জানা যায়, ইসরাত আজিম মিম বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে বসবাস করতেন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে অধ্যয়নরত ছিলেন।
মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেক তাহোতে ঘুরতে গেলে পা পিছলে পানির স্রোতে ডুবে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই সাজিদ শান্ত বলেন, ইসরাত আজিম মিম আমার ডলি ফুফুর মেয়ে। সে পরিবারের ছোট সন্তান। ঘুরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) ভার্জিনিয়া শহরে তাকে দাফন করা হবে।
যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মোয়াম্মেল বলেন, নিহতের বাবা-মা সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






