ক্যালিফোর্নিয়ার দাবানলে বাড়িছাড়া হলিউড তারকারা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় নতুন করে আরও ৬ লাখ ৫০ হাজার বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেবাদানকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই)।
সোমবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিক ঘোষণায় সংস্থাটি জানায়, প্রবল বাতাস ও শুষ্ক জলবায়ুর কারণে দ্রুত নতুন নতুন এলাকা আক্রান্ত হচ্ছে দাবানলে। তাই বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে।
এর আগে, রোববার (২৭ অক্টোবর) ৯ লাখ ৭০ হাজার বাড়ি ও প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিবিসি জানায়, সোমবার (২৮ অক্টোবর) বিকেলে লস অ্যাঞ্জেলেসের নিরাপদ ও অভিজাত এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ব্রেন্টউডে থাকা তারকাদেরও বাড়ি ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন।
আগুনের ভয়াবহতায় সন্ধ্যায় হলিউড অভিনেতা ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগার এবং বাস্কেটবল খেলোয়াড় লিব্রন লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়েছেন।
আগুনে এখনো পুড়ছে অঙ্গরাজ্যের সাতটি শহর। এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে ৫০ হাজার হেক্টর কৃষিজমি ও ১০ হাজার স্থাপনা।
গত কয়েকদিনে ১ লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এখনো রয়েছেন, তাদের সম্পত্তি আগলে না রেখে দ্রুত বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার দমকলকর্মী কাজ করছেন। তাদেরও সর্বোচ্চ সতর্কতায় থেকে কাজ করতে বলা হয়েছে।
গত বছর ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রায় ১০০ জনের প্রাণহানি হয়েছিল, যাদের মধ্যে সাতজন দমকলকর্মীও ছিলেন।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











