ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৩:২১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ক্রাইস্টচার্চে হামলায় নিহত সামাদের স্ত্রী জীবিত 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী জীবিত আছেন। তিনি নিউজিল্যান্ডে তাদের বাড়িতে অবস্থান করছেন। দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমান শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। 

কনসাল শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী জীবিত আছেন এবং নিউজিল্যান্ডে তাদের বাড়িতে অবস্থান করছেন। সামাদের পুত্র তারেক দূতাবাসকে এ তথ্য জানিয়েছেন।

শফিকুর রহমান বলেন, মোট নিহত বাংলাদেশীর সংখ্যা এখন দুইজন।

তিনি বলেন, নিহতের সংখ্যা নিয়ে কনফিউশন হলেও এটা ভালো দিক যে একজন জীবিত আছেন বলে জানা গেল।

এর আগে নিহত বাংলাদেশীর সংখ্যা তিনজন বলে উল্লেখ করা হয়েছিল।

এর মধ্যে ড. আবদুস সামাদের স্ত্রীকে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটার দিকে।

ড. আবদুস সামাদ ছাড়াও এ ঘটনায় নিহত হন হুসনে আরা পারভীন নামে একজন গৃহিণী।