ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৩:৪৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

ক্রিকেট খেলায় মাতলেন ব্রিটিশ রাজবধূ কেট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার

সম্প্রতি পাকিস্তান সফরে এসেছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও  পুত্রবধু কেট মিডলটন। সেই সফরের চতুর্থ দিনে তারা গিয়েছিলেন লাহর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে গিয়ে তারা বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি হাতে তুলে নিলেন ব্যাট। খেললেন ত্রিকেট। সেই সব ছবি বৃহস্পতিবার আপলোড করা হয়েছে কেনসিংটন প্যালেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।

লাহরের ওই অ্যাকাডেমিতে গিয়ে ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ খেলেছেন একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ। ১০ থেকে ১৪ বছর বয়সী দুঃস্থ ছেলে–মেয়েদের নিয়ে তৈরি করা হয়েছিল দু’টি দল। কিন্তু ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই কেটই। দু’বার ক্যাচ আউট হলেও এ দিন নিজের ব্যাটিং স্কিলের পরিচয় দিয়েছেন তিনি। আর খেলতে খেলতে তার হাসি মন জিতে নিয়েছে খুদেদের।