ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৩৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ক্রিয়েটিনিন কমাতে কী খাবেন, কী খাবেন না

স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৩ আগস্ট ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া বেশ ঝুঁকির। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিডনি অকেজো হতে শুরু করে। পেশি থেকে বের হওয়া দূষিত পদার্থ কিডনি ছাঁকতে না পারলেও ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। তাই কিডনির জটিলতায় ভুগলে খাবার দাবারের ব্যাপারে সচেতন হতে  হবে। অতিরিক্ত পরিমাণে প্রোটিন খেলেও ক্রিয়েটিনিন তৈরি হয়। কিডনিতে সংক্রমণ হলেও রক্তে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। পাশাপাশি, ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি এমন কিছু ওষুধ রয়েছে, যেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়ায় অনেক সময়ে ক্রিয়েটিনিন বেড়ে যায়।


ফাইবারসমৃদ্ধ খাবার 
গবেষণায় দেখা গেছে, ফাইবার বেশি খেলে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমে। তাই সুস্থ থাকতে বেশি করে ফল, সবজি, দানাশস্য খেতে পারেন। কম পটাশিয়ামযুক্ত ফল যেমন আপেল, পেঁপে, নাশপাতি অল্প পরিমাণে খেতে পারেন। 

কম প্রোটিন
গবেষণা বলছে বেশি প্রোটিন খেলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। বিশেষ করে রান্না করা রেড মিট ক্রিয়েটিনিন-এর মাত্রা বাড়িয়ে দেয় বলে জানানো হয়েছে নিউজ১৮-এর একটি প্রতিবেদনে। রান্নায় ব্যবহৃত তাপ মাংসে থাকা ক্রিয়েটিন-কে ক্রিয়েটিনিন-এ পরিণত করে। অত্যধিক মাংস না খেয়ে ডায়েটে সবজির স্যুপ বা স্ট্যু, ডালের স্যুপ রাখুন।

পর্যাপ্ত পানি পান করুন
ডিহাইড্রেশনের ফলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। এদিকে যাদের কিডনির অসুখ রয়েছে, তাদের পানি মেপে পান করতে হবে। কাজেই কতটুকু পানি পান করবেন, দিনের কোন সময়ে পান করবেন এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

সোডিয়াম কম খেতে হবে
যেসব খাবারে অতিরিক্ত লবণ রয়েছে, সেগুলো রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। প্রক্রিয়াজাত খাবারে উচ্চ পরিমাণে ফসফরাস ও সোডিয়াম থাকে যা কিডনির সমস্যা বাড়ায়। তাই সুস্থ থাকতে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

যা খাওয়া যাবে না
ক্রিয়েটিনিন কমাতে আলু, টমেটো, ক্যানড খাবার, দুগ্ধজাত খাবার, কলা, কমলালেবু, আচার, প্রক্রিয়াজাত মাংস, ব্রাউন রাইস ইত্যাদি খাওয়া যাবে না। ক্রিয়েটিনিন কমাতে রেড মিট খাওয়া বাদ দিন। 

ধূমপান ও মদ্যপান
ধূমপান কিডনির অসুখের ঝুঁকি বাড়িয়ে তোলে। গবেষণায় দেখা গেছে, বেশি মদ্যপানে কিডনির অসুখের ঝুঁকি বাড়ে।