ক্রোম থেকে কীভাবে চ্যাটবট ব্যবহার করবেন?
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
এত দিন চ্যাটবটের বড় সমস্যা ছিল বেশিরভাগ ব্রাউজার থেকে এটি ব্যবহার করা যেত না। সেই জায়গাতে পরিবর্তন আনছে মাইক্রোসফট। খুব শিগগিরই গুগল ক্রোম থেকেও বিং এআই চ্যাটবট ব্যবহার করা যাবে।
কোম্পানির পক্ষ থেকে একটি ব্লগপোস্টে লেখা হয়েছে, বিং চ্যাট এবং বিং চ্যাট এন্টারপ্রাইস এবার ক্রোম ডেস্কটপ ব্রাউজারেও সাপোর্ট করবে। উইন্ডোজ, ম্যাক্স এবং লিনাক্স তিন ক্ষেত্রেই ক্রোম থেকে ব্যবহার করা যাবে চ্যাটবটটি এবং সেক্ষেত্রে লেটেস্ট স্টেবল চ্যানেল আপডেট করে নিতে হবে। ডেস্কটপ ও মোবাইলের থেকে অন্যান্য ব্রাউজারের জন্যও এই সুবিধা খুব শিগগিরই দেওয়া হবে।
গুগল ক্রোম থেকে কীভাবে বিং এআই চ্যাটবট ব্যবহার করবেন?
১) বিং এআই চ্যাটবট ব্যবহার করতে আপনাকে প্রথমেই গুগল সার্চে যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে মাইক্রোসফট বিং এআই।
২) তারপরেই আপনি স্ক্রিনের ঠিক বাঁ-দিকে একটি চ্যাট ট্যাব দেখতে পাবেন। এবার আইকনটি আপনি দেখতে পাবেন মাইক্রোসফট বিং লোগোর ঠিক পরেই।
৩) যখনই ট্যাবে ক্লিক করবেন বিং এআই চ্যাট পপ আপ হিসেবে দেখা দেবে। আপনার প্রশ্ন আপনি এবার জিজ্ঞেস করতে পারেন। ঠিক যেভাবে মাইক্রোসফট এজ থেকে চ্যাটবটের সঙ্গে ইন্টার্যাক্ট করেন, এখান থেকেও ঠিক সেইভাবেই আপনাকে কাজটি করতে হবে।
মাস ছয়েক আগে বিং এআই চ্যাটবট নিয়ে আসছিল মাইক্রোসফট। স্যাম অল্টম্যানের সংস্থা ওপেন এআইয়ের চ্যাটজিপিটি যে সময় বিশ্ব টেকমহলে ঝড় তুলছে সেই সময়ই বহু মানুষের নয়নের মণি হয়ে ওঠে মাইক্রোসফট বিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট। অল্প সময়ের মধ্যেই কিছু মানুষের ‘মনের কথা’ বলতে শুরু করে বিং এআই চ্যাটবট। কিছু ক্ষেত্রে আবার চ্যাটবটটি তার এমনই পারদর্শিতা দেখিয়েছে যে, মানুষের সঙ্গে তর্ক পর্যন্ত করেছে এটি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


