ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৫:৫৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ক্ষতিপূরণ পেল দিয়া-রাজিবের পরিবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৪৪ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

কুর্মিটোলা বিমানবন্দর সড়কে জাবালে নূরের বাসের চাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম রাজিবকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে জাবালে নূর বাসের কর্তৃপক্ষ।

 

আজ রোববার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে একটি হলফনামার মাধ্যমে এ তথ্য জানান জাবালে নূর পরিবহনের মালিকপক্ষের আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু।

 

আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী রাজিব ও দিয়ার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

 

গত ৩০ জুলাই জাবালে নূর পরিবহনের মালিকপক্ষকে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী রাজিব ও মীমের পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। ওই দুই শিক্ষার্থী নিহতের একদিন পর এই নির্দেশ দেন আদালত। সেই সাথে আদালত আহত ৯ শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ও জাবালে নূরের মালিকপক্ষকে বহন করার নির্দেশ দিয়েছিল।

 

এ বিষয়ে গত বৃহস্পতিবার নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।