ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৯:৫১:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

খবর পড়তে পড়তেই মাছি গিলে ফেলেন সাংবাদিক!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার

খবর পড়তে পড়তেই মাছি গিলে ফেলেন সাংবাদিক!

খবর পড়তে পড়তেই মাছি গিলে ফেলেন সাংবাদিক!

দিব্যি খবর পড়ছিলেন, এদিকে তাকে বিরক্ত করছিলো একটা মাছি। সেটির তোয়াক্কা না করেই বোস্টনভিত্তিক নিউজ চ্যানেলের একজন সাংবাদিক সরাসরি ওই মাছিটিকে গিলে ফেললেন। বোস্টন ২৫ মর্নিং- চ্যানেলের ওই পেশাদার সংবাদ উপস্থাপকের নাম ভ্যানেসা ওয়েল্চ। লাইভ সম্প্রচারের মাঝখানে একটি মাছি হঠাৎ বিনা আমন্ত্রণে উপস্থিত হয়  স্টুডিওতে। তার মুখে, চোখে, নাকে বসে বিরক্ত করতে থাকে। কিন্তু তাতে দমবার পাত্রী নন ভ্যানেসা। সোজা মাছিটিকে গিলে ফেলে সব বিরক্তির অবসান ঘটান তিনি। 

অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েও ভ্যানেসা ধৈর্য হারাননি। এমনকি ব্রেকও নেননি। তিনি খবর পড়া এমনভাবে চালিয়ে যান যেন কিছুই ঘটেনি - যা সত্যিকারের পেশাদারিত্বের প্রদর্শন। 

ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। নেট ব্যবহারকারীরা বিস্ময়ের সাথে ভ্যানেসার  ধৈর্য দেখে অভিভূত।

কিছু দর্শক স্টুডিওয় অবাঞ্ছিত বস্তুর পরিচয় সম্পর্কে সন্দিহান ছিলেন। কেউ কেউ যুক্তি দিয়েছিলেন যে, এটি একটি কালো মাছি বলে মনে হচ্ছে। অন্যরা আবার কালো বস্তুটিকে চোখের পাতা বলে অনুমান করেন।