ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৭:৪৯:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

খসড়া ভোটার তালিকা প্রকাশ : নারী ভোটার ৫ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৪৭ পিএম, ৪ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০,৪০,৫১,৮৮৩ জন। এর মধ্যে নারী ভোটার ৫,১৫,৮৯,০১৮ জন এবং ৫,২৪,৬২,৮৬৫ জন পুরুষ। 

আজ বুধবার নির্বাচন কমিশনের  প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে এ তথ্য জানা গেছে।


নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত ২,২৯,৬৪,৮৮০ জন ভোটার বেড়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ৮,১০,৮৭,০০৩ জন।


খসড়া ভোটার তালিকার ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন (ইসি) কে জানাতে হবে।

হেলালউদ্দিন আহমেদ বলেন, জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে গুরুত্বপূর্ণ স্থানে খসড়া ভোটার তালিকা টানানো হবে।


তিনি বলেন, নতুন ভোটারদের মধ্যে ২০১৭ সালে ৩৩,৩২,৫৯৩ জন এবং ২০১৬ সালে ৯,৬২,২৯৬ জনের তথ্য সংগৃহীত হয়। তিনি আরো জানান, ভোটার তালিকা থেকে মৃত ১৭,৪৮,৯৩৪ জনের নাম বাদ দেয়া হয়েছে।


মোট ভোটারের মধ্যে ৫,১৫,৮৯,০১৮ জন নারী এবং ৫,২৪,৬২,৮৬৫ জন পুরুষ।


হেলালউদ্দিন আহমেদ জানান, আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।