খাগড়াছড়িতে থানার পতিত জমিতে সবজি চাষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
থানা চত্বরের পতিত জমিতে চাষ করা হয়েছে বিভিন্ন শাক-সবজির। ফলনও হয়েছে বাম্পার। চারদিকে যেন সবুজের সমারোহ। পতিত জমির সদ্ব্যবহার ও সবুজ শ্যামল মনোরম পরিবেশ তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছে খাগড়াছড়ি জেলার গুইমারা থানা।
করোনা ভাইরাসের সংক্রমণের আগেও থানার সামনের জায়গা পতিত অবস্থায় ছিল। বর্তমানে ওই জায়গায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চাষে হচ্ছে। যার কারণে বদলে গেছে থানার বাহিরের দৃশ্য। চিরচেনা এ সবুজ দৃশ্য থানায় সেবা নিতে আসা মানুষের নজর কেড়েছে। এতে সেবা প্রত্যাশীরা তাদের বসতবাড়ির পতিত জমিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।
দেখা গেছে, চারদিকে ইট পাথরে ঘেরা থানা চত্বর এখন ফসলের মাঠ। সেখানে শিম, টমেটো, মুলা, বেগুন, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, লালশাক, ডাটাশাক, পুঁইশাক, ধনিয়া পাতা, পেঁপে, পুদিনাসহ নান রকমের সবজির বাগান রয়েছে। এই সবজি থানায় কাজ করা পুলিশ সদস্যদের খাবারের চাহিদা অনেকাংশে পূরণ করছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও আইজিপি মহোদয়ের নির্দেশনায় থানার পতিত জমিতে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভালে। পুলিশ কোয়ার্টার ছাড়াও আশেপাশের এলাকার লোকদের এসব সবজি বিতরণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘দেশের সব সরকারি-বেসরকারি অফিসের প্রচুর পরিমাণে পতিত জমি রয়েছে। এসব জমিতে যদি চাষ করা যায় তাহলে সবজির উৎপাদন অনেক বাড়বে। যা দেশের সবজির চাহিদা পূরণে কিছুটা হলেও ভূমিকা রাখবে।’
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

