ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২২:৪২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খালেদার প্রার্থিতার রিটের শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮ সোমবার

একাদশ সংসদ নির্বাচনে জিয়ার প্রার্থিতা নিয়ে রিটের শুনানিতে সুপ্রিমকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতির প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। এ বিষয়ে শুনানি দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

আজ সোমবার সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্টের বিচারক জেবিএম হাসানের তৃতীয় বেঞ্চে খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে করা রিটের শুনানি শুরুর আগেই তার আইনজীবীরা বিচারপতির প্রতি অনাস্থা জানান। 

এরপরই বিচারক তা শুনানির জন্য দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেন। এর আগে খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের জেষ্ঠ্য বিচারপতি খালেদা জিয়ার প্রার্থিতার বৈধতা দিলেও, কনিষ্ঠ বিচারপতি তা বাতিলের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখেন। 

এরপরই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রিট শুনানির জন্য জেবিএম হাসানের নেতৃত্বে তৃতীয় বেঞ্চ গঠন করে দেন। এদিকে, কুমিল্লার নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন বহাল রাখেন আপিল বিভাগ।