ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:১৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

খালেদার স্বাস্থ্য পরীক্ষা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১৮ এএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। আগামীকাল বুধবার পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে এবং চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। ইতমধ্যে তার কী কী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে সে ব্যাপারে খোঁজ নেয়া হয়েছে। আজ থেকে তার ফিজিওথেরাপি দেয়া হতে পারে।

আজ মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন।

৬ অক্টোবর হাসপাতালে ভর্তির পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি জানিয়ে পরিচালক বলেন,খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আজ সকালে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। উনি (খালেদা জিয়ার) যেহেতু হাসপাতালে ভর্তি আছেন, তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ড. এম এ জলিল ও ড. সৈয়দ আতিকুল হক তার ব্যাপারে সাবজেল থেকে (খালেদা জিয়া হাসপাতালের যে কেবিনে আছেন, ওই এলাকাটাকে সাবজেল ঘোষণা করা হয়েছে) সব আপডেট তথ্য সংগ্রহ করেছেন।

বিএসএমএমইউতে খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসা সেবা দেয়া সম্ভব জানিয়ে হারুন বলেন, উনার (খালেদা জিয়া) যে রোগ (আর্থ্রাইটিস), সেই রোগের চিকিৎসার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে এখানে।

এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, গত বিশ বছর ধরে তার (খালেদা জিয়ার) ডায়াবেটিস আছে। যদি উনাকে উন্নত চিকিৎসা দেয়া যায়, তাহলে উনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে আদালতের নির্দেশে গত শনিবার (৬ অক্টোবর) বিকেলে নাজিমুদ্দিন রোডেন পুরনো কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন।