খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৫ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার (৫ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।
চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠক হবে বলে শনিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় তার গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।
সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন।
এদিকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন। তার এই বৈঠক নিয়ে সাধারণ জনগণসহ বিভিন্ন মহলের মাঝে বেশ কৌতুহল তৈরি হয়েছে।
বিএনপি সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ইতোমধ্যে অন্তত ১৬ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



