ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৭:৫৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

খালেদা জিয়াকে কাল হাসপাতালে নেয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৫২ পিএম, ১১ জুন ২০১৮ সোমবার

কারাবন্দি খালেদা জিয়া রাজি থাকলে আগামীকাল মঙ্গলবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।



আজ সোমবার দুপুরে কারা অধিদপ্তরে ইফতেখার উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।

 


কারা মহাপরিদর্শক বলেন, খালেদা জিয়ার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার বিষয়টি মিথ্যাচার। আমরা বলছি, তিনি পুরোপুরি অজ্ঞান হননি। তিনি ইমব্যালেন্সড হয়েছিলেন। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসাও করা হয়েছে।

 

তিনি আরও বলেন, বিএনপির দাবি অনুযায়ী তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ কারাবিধি অনুযায়ী নেই। তবে সরকার চাইলে বেসরকারি হাসপাতালে কারও চিকিৎসায় অনুমোদন দিতে পারে। এক্ষেত্রে চিকিৎসা ব্যয় কে বহন করবে, কীভাবে করবে, তার ফয়সালা করতে হবে।