ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:৩৭:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো দুর্নীতির মামলায় চার্জগঠনের শুনানির দিন ধার্য আছে আজ সোমবার। 

ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত এজলাসে এ শুনানি গ্রহণ করবেন।

২০১৬ সাল থেকে গত বছর ৯ নভেম্বর পর্যন্ত কয়েকটি ধার্য তারিখে মামলাটিতে চার্জগঠনের শুনানি হলেও সম্প্রতি নতুন বিচারক আসায় গত ৩ জানুয়ারি থেকে নতুন করে চার্জগঠনের শুনানি শুরু হয়।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মানহানির দুই মামলায় চার্জগঠনের শুনানি পিছিয়ে ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।