ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:১৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে দুপুরে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার চিকিৎসা আজ রোববার দুপুরে শুরু হবে। এর আগে শনিবার বিকেলে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।


এ ব্যাপারে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, আজ রোববার দুপুর ১টার পর খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবার কথা রয়েছে।

 

তিনি আরও জানান, উচ্চ আদালতের আদেশ অনুসারে খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করবে তার। এরপর আজ রোববার দুপুর ১টায় মেডিকেল বোর্ড সভায় বসবে। সভার সিদ্ধান্ত অনুসারে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হবে।

 

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও বেশ ক’টি মামলায় তার বিচারকার্য চলছে।