ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৯:০৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

খুলনায় ডেঙ্গুজ্বরে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রেখা মল্লিক (৪৫)। রোববার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ১৬ রোগীর মৃত্যু হয়েছে।

রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার রেখা মল্লিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এছাড়াও কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন তিনি।

রোববার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।