ঢাকা, শুক্রবার ২৫, সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নারীসহ ৯জনের প্রাণহানী খুলনায় ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

খুলনায় ফ্ল্যাট থেকে বিউটিশিয়ানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে সোনাডাঙ্গা থানা-পুলিশ। 

মনি খানের স্বামীর নাম হোসাইন রশিদ খান।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে ঘরের দরজা বন্ধ করে রাখেন মনি খান। বুধবার পরিবারের সদস্যরা দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে বুধবার দুপুরে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।