ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে ঠাকুরগাঁও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
নভেম্বরের শেষ দিকে এসে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামার পর থেকেই অনুভূত হচ্ছে হিমেল হাওয়া, আর ভোরে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যে শীতের অনুভূতি বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, রিকশাচালক, ভ্যানচালক, কৃষিশ্রমিক ও দিনমজুরেরা শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বাইরে বেরিয়েছেন। ভোরে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে কাজে বের হতে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। স্থানীয় শ্রমজীবী মানুষেরা জানান, গত কয়েক দিনের তুলনায় এখন শীত বেশি অনুভূত হচ্ছে এবং শীত আরও বাড়লে তাদের দুর্ভোগ চরমে পৌঁছাবে।
পৌর শহরের আর্ট গ্যালারি এলাকার রিকশাচালক জয়নুল বলেন, কয়েক দিন ধরে ঠান্ডা অনেকটা বেড়েছে। সকালে রিকশা নিয়ে বের হলে ঠান্ডা বাতাসে হাত-পা অবশ হয়ে আসে। কিন্তু পেটের দায়ে শীত উপেক্ষা করেই রাস্তায় নামতে হয়। শীত আরও বাড়লে আমাদের কষ্টও বাড়বে।
এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতবস্ত্রের চাহিদাও বাড়তে শুরু করেছে। বিশেষ করে ছিন্নমূল, অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে শীত মোকাবিলার প্রস্তুতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬০ হাজার কম্বলের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া গতবারের তিন হাজার কম্বল এখনো মজুত রয়েছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, শীত মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে শীতবস্ত্র বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে তা জেলার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
- ডেঙ্গু থেকে বাঁচতে আপনি কী করবেন?
- বদলে যাচ্ছে নারীর জীবন, বদলে যাচ্ছে বাংলাদেশ
- ভেনেজুয়েলার সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো
- পুরোনো ল্যাপটপ বিক্রির আগে যে ৬ কাজ অবশ্যই করবেন
- শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রী
- হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
- অস্থিরতার বৃত্তে বাংলাদেশ: প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি
- সাতভাই ছাতারে: দল বেঁধে থাকা এক মজার পাখি
- ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে ঠাকুরগাঁও
- এই শীতে ঘুরে আসুন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন
- প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
- ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
- ক্যান্সারের কাছে হার মানলেন নাট্যকার মাতিয়া বানু
- ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি দুই লাখের নিচে
- কুষ্টিয়া: রবী ঠাকুরের স্মৃতিধন্য, সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্যের শহর
- হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
- ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী, চাপে সাধারণ ক্রেতা
- জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’: ফের চালু হচ্ছে
- দীপিকার আট ঘণ্টার শিফট নিয়ে বিতর্ক কেন, প্রশ্ন করণের
- স্বর্ণের দাম বেড়েছে, দুই লাখের নিচে ভরি
- দেশের বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী
- গাজায় সন্তান জন্মদানে বাধা দিচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি
- নদী, ইতিহাস ও ঐতিহ্যের জনপদ মাদারীপুর
- আজ মিমি চক্রবর্তীর বিয়ে, মিমি কেন চুপ!
- বিশ্বে বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা ও কোলকাতা
- চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ, ইতিহাসের গন্ধ
- প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে আবারও বাড়লো সয়াবিন তেলের দাম






