ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১০:২৫:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

খুলনায় শিশুসহ মায়ের লাশ উদ্ধার, বাবা পলাতক

আপডেট: ১১:০৯ এএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার

khulna.jpg_39878.gif স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলায় নিজেদের বাড়ি থেকে রেশমা বেগম (২২) ও তাঁর দেড় বছর বয়সী  মেয়েশিশু মারিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার চুকনগরে মঠবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রেশমার স্বামী মাহবুবুর রহমান এখন পলাতক।  ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান উইমেননিউজকে জানান, আটলিয়া ইউনিয়নের বাসিন্দা মাহবুবুর রহমান চার বছর আগে পাশের গ্রামের রেশমা বেগমকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে দেড় বছর বয়সী একটি শিশুসন্তান রয়েছে। আজ সকালে ভাত খেয়ে তিনজনই ঘরে বিশ্রাম করতে যায়। বেলা ১১টার দিকে রেশমাদের প্রতিবেশী স্বপ্না নামের এক কিশোরী ঘরে প্রবেশ করার পর পরই মাহবুবুর রহমান ঘর থেকে বেরিয়ে যান। পরে সে রেশমা এবং শিশু মারিয়াকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন এসে রেশমা ও শিশু মারিয়াকে মৃত বলে শনাক্ত করে। ডুমুরিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  ওসি এম মশিউর আরো জানান, নিহত মা ও মেয়ের মৃতদেহ ময়নাতদন্তর জন্য বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে।

এই বিভাগের জনপ্রিয়