ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:২১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০২ পিএম, ২০ আগস্ট ২০১৮ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছেন।


প্রধানমন্ত্রী আজ রোববার বিকেলে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।


গত ২১ নবেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও উত্তরাধিকারীদের এক আবেদনের প্রেক্ষিতে এই আর্থিক সহায়তা দেয়া হয়।


আর্থিক অস্বচ্ছলতার কারণে গৃহনির্মাণ এবং চিকিৎসা ও তাদের ছেলে-মেয়েদের শিক্ষার ব্যয়ভার নির্বাহের জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার আবেদন করেছিলেন।


পরে প্রধানমন্ত্রী তার ত্রাণ ও কল্যাণ তহবিলে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রদত্ত অনুদান গ্রহণ করেন।


ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান প্রধানমন্ত্রীর কাছে এই টাকার একটি চেক হস্তান্তর করেন।