গজল সম্রাজ্ঞী বেগম আখতারের জন্মদিন আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার বিখ্যাত কণ্ঠশিল্পী বেগম আখতারের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল।
ঠুমরি, গজল কিংবা ক্লাসিক্যাল সবক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন তিনি। তাই তো বলা হয়, ঠুমরী, দাদড়া, চৈতী, কাজরি এবং গজল সম্রাজ্ঞী বেগম আখতার। 'জোছনা করেছে আড়ি’, ‘পিয়া ভোলো অভিমান’, ‘কোয়েলিয়া গান থামা’ ইত্যাদি গান আজও নবীন। ‘আই মোহাব্বত’,‘উয়ো যো হাম মে তুম মে’ ‘ভরি ভরি আয়ি মোরি আঁখিয়া' কিংবা মির্জা গালিবের লেখা ‘ইয়ে না থি হামারি কিসমৎ’ বাঙালির কাছে কখনও পুরানো হবে না।গানের ভেতর জীবনের আনন্দ খুঁজে পেতেন আখতারি।
ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদে ১৯১৪ সালে জন্ম আখতারের। বাবা ছিলেন অভিজাত সৈয়দ পরিবারের। বিখ্যাত উস্তাদ জামির খাঁ-র কাছ থেকেই বেগম আখতারের তালিম নেওয়া। যদিও সেই সময় তিনি বেগম আখতার নন। বিবি নামেই পরিচিত ছিলেন সকলের কাছে। ধীরে ধীরে গানের জগতে পা রাখা। এরপর তিনি চলে আসেন কলকাতায়। পাতিয়ালার উস্তাদ আতা মহম্মদ খানের কাছ থেকে শুরু হয় তালিম নেওয়া। পরবর্তীকালে এই বিবি-ই হয়ে উঠলেন ‘মালিকা-এ-গজল’ বেগম আখতার।
অনেক চড়াই উতরাই আসে তার জীবনে। এমনকি গান গাওয়াও এক সময় বন্ধ করে দিয়েছিলেন তিনি। কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে পরে গানের জগতেই ফিরে আসেন । গানের ভেতর জীবনের আনন্দ খুঁজে পেতেন বেগম আখতার।
১৯৭৪ সালের অক্টোবর মাসে আহমেদাবাদে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের মাঝেই অসুস্থ হয়ে পড়েন। ৩০ অক্টোবর মাত্র ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জগৎ বিখ্যাত গজল সম্রাজ্ঞী।
গুগল ডুডলের পাশাপাশি বেগম আখতারকে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


