গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০০ পিএম, ২ আগস্ট ২০২৩ বুধবার
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বক্তব্য রাখছেন।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরি।
আজ বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড’র যৌথ আয়োজনে ‘অ্যাডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন ইলেকশনস’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) আইন, ২০২৩’ শীর্ষক খসড়া বিলের উপর বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম। সভায় ইউএসএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন পরিচালক সুঞ্জাই রেনল্ডস কুপার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বক্তব্য রাখেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কোন গণতন্ত্রই নারীর অংশগ্রহণ ব্যতীত কার্যকর হতে পারে না। যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সে দেশের গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক।
তিনি বলেন, নির্বাচনে জয় লাভ করতে রাজনৈতিক দলগুলো পুরুষ বা নারী প্রার্থী নয় বরং নির্দিষ্ট একটি আসনের জন্য যোগ্য প্রার্থীকেই বাছাই করে। তাই, মনোনয়ন প্রত্যাশীদের অব্যাহতভাবে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে।
স্পিকার বলেন, একজন নারী তার চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়ে যেমনটি বলতে পারেন তা অন্যের পক্ষে বলা সম্ভব নয়। তাই নারীকে শুধুমাত্র নির্বাচিত হলেই হবে না, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে যেন অন্যের মুখাপেক্ষী না হয়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে, সেই সহায়ক পরিবেশও তৈরি করতে হবে নারীকেই।
খসড়া বিল প্রস্তুতের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সেবায় আত্মনিয়োগ করে কাজ করলে নারী প্রতিনিধি রূপে তার কাজের স্বীকৃতি পাবে। এসময় তিনি নারীদের এগিয়ে নেওয়ার জন্য মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশের মেয়েরা বন্ধুর পথ পাড়ি দিয়ে রাজনৈতিক ক্ষমতায়ন লাভের জন্য কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সভায় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, হাবিবা রহমান খান, মনিরা সুলতানা, রওশন আরা মান্নান, কাজী কানিজ সুলতানা, আদিবা আনজুম মিতা, অ্যারমা দত্ত, শামীমা আক্তার খানম, শেরিফা কাদের এবং আফরোজা হক বক্তব্য রাখেন।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











