গণধর্ষিতার মাথা মুড়িয়ে উল্লাস, গ্রেফতার ৭ নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ভারতের পূর্ব দিল্লির কস্তুরবা নগরে দেশটির প্রজাতন্ত্র দিবসে গণধর্ষিত তরুণীকে অপহরণ করে তার চুল কেটে এবং মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানোর ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।
ঘটনার তদন্তে নেমে ৯ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে সাতজনই নারী। পাশাপাশি দুজন অপ্রাপ্তবয়স্ককেও আটক করেছে পুলিশ।খবর আনন্দবাজার পত্রিকার।
দিল্লি নারী কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়ালের টুইট করা ভিডিওতে এ ঘটনার কথা জানাজানি হয়।
স্বাতী দিল্লি পুলিশকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছিলেন। তার পরই এ গ্রেফতার।
ধর্ষণে অভিযুক্তের বিরুদ্ধে ইতিপূর্বে মদ ও মাদক ব্যবসার কোনো অভিযোগ ছিল কিনা, তাও দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছে দিল্লি নারী কমিশন।
এ ছাড়া মোবাইল ভিডিও ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও ১০-১৫ জনকে চিহ্নিত করা হয়েছে।
পুলিশের দাবি, অধরা অভিযুক্তদের খোঁজে পাঁচটি দল দিনরাত তল্লাশি চালাচ্ছে। যে কোনো মুহূর্তে তারা গ্রেফতার হতে পারে।
প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব দিল্লির কস্তুরবা নগরে ওই তরুণীকে অপহরণ করে গণধর্ষণ ও বেধড়ক মারধর করা হয়। তার পর তাকে জুতার মালা পরিয়ে রাস্তায় জোর-জবরদস্তি করে হাঁটানোর অভিযোগ রয়েছে কয়েকজন নারীর বিরুদ্ধে।
শুধু হাঁটানোই নয়, ওই সময় তরুণীর আশপাশে থাকা নারীরা উল্লাসে চিৎকার করছিলেন, এমন ছবিও দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওতে।
জানা গেছে, বছর কুড়ির ওই তরুণীর সঙ্গে এক যুবকের ঝগড়া নিয়ে আত্মঘাতী হন ওই যুবক। এর পর মৃত যুবকের কাকা তরুণীকে বাড়ি থেকে অপহরণ করেন।
পরে তাকে গণধর্ষণ করা হয়। এদিকে আত্মঘাতী যুবকের মৃত্যুর জন্য ওই তরুণীকেই দায়ী করে তার ওপর চড়াও হন মৃত তরুণের প্রতিবেশী নারীরা।
গণধর্ষিত তরুণীর মাথা মুড়িয়ে, গলায় জুতার মালা পরিয়ে এবং মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে সেই নারীর বিরুদ্ধে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









