ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

গণপরিবহনে নারী নির্যাতন বন্ধে নীতিমালা প্রণয়ণের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৭ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গণপরিবহনে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে নারী নির্যাতন বন্ধে সিসি ক্যামেরা স্থাপন এবং তা মনিটরিং করা, চালক ও তাদের সহযোগীদের ইউনিফর্ম বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছ।

 

কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, বেগম ফজিলাতুন নেসা, আমিনা আহমেদ এবং মনোয়ারা বেগম অংশগ্রহণ করেন।

 

সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্প, নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের অগ্রগতি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের (২০১৮-১৯) বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।