ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১:০৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, সংসদে উঠবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, সংসদে উঠবে না

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, সংসদে উঠবে না

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, যে গণভোট অধ্যাদেশ-এর অধীনে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটি আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই। তিনি বলেন, “এই অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে উদ্দেশ্যে এটি জারি করা হয়েছিল, সেই গণভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এ অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হবে না।”

রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হয় এবং সংসদ অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তবে গণভোট অধ্যাদেশের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, তাই এটিকে আবার বিল আকারে আইন করার কোনো প্রয়োজন নেই।

মন্ত্রী জানিয়েছেন, এটি স্থায়ী কোনো আইন নয়, বরং একটি নির্দিষ্ট উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। বিশেষ কমিটির বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অনেকগুলো বর্তমান অবস্থাতেই পাসের সিদ্ধান্ত হয়েছে, কিছু অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে আনা হবে।

সময় স্বল্পতার কারণে সবগুলো বিল আগামী ১০ তারিখের মধ্যে উত্থাপন করা সম্ভব হবে না। যেসব অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে বিল আকারে আনা সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল (ল্যাপস) হয়ে যাবে। তবে প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পরবর্তী সংসদ অধেশনে আবার বিল হিসেবে উত্থাপন করা হবে।