গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষার অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ১ মে ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের পরীক্ষার জন্য অনুমতি দেয়নি ঔষধ প্রশাসন অধিদফতর। বরং এই কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য দুটি স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভ্রান্তি নিরসনে সরকারি সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংবাদমাধ্যমে এ মর্মে সংবাদ পরিবেশিত হচ্ছে যে, মেসার্স গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃক উদ্ভাবিত কিটের পরীক্ষার জন্য ঔষধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে; যা সঠিক নয়। প্রকৃতপক্ষে কিটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য সব নিয়ম মেনে ঔষধ প্রশাসন কর্তৃক অনুমোদিত বিএসএমএমইউ বা আইসিডিডিআরবি কর্তৃক সম্পন্ন করার জন্য গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পারফরম্যান্স ট্রায়াল শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
একই দিন বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমাদের কিট পরীক্ষার অনুমতি দিয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যে কোন একটিতে পরীক্ষা করার কথা বলেছে।’
গণস্বাস্থ্যের করোনা কিট পরীক্ষা নিয়ে গত কয়েকদিনের বিতর্কের পর এটিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে মন্তব্য করেন তিনি।
এরপর ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, বিএসএমএমইউ বা আইসিডিডিআরবি এ কিটের কার্যকারিতা পরীক্ষার পর অনুমোদনের সুপারিশ করলে তাঁরা কিটটি বিপণনের অনুমতি দেবেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











