গত বছর ব্রেস্ট ক্যান্সারে ৬ লাখের বেশি নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
যেসব ক্যান্সারে নারীরা আক্রান্ত হতে পারেন, ব্রেস্ট ক্যান্সার তার মধ্যে অন্যতম। শুধু যে নারীরাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তা নয়, পুরুষদেরও হতে পারে এ রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর প্রায় ২১ লক্ষ নারী আক্রান্ত হন ব্রেস্ট ক্যান্সারে। একই সাথে ক্যান্সারজনিত নারীদের মৃত্যুর কারণ হিসেবেও শীর্ষে এই মরণব্যাধী। শুধু ২০১৮ সালেই ব্রেস্ট ক্যান্সারের কারণে ৬ লাখ ২৭ হাজার নারী মৃত্যুবরণ করেছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন পিংক লাইফ বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য উঠে আসে।
'ব্রেস্ট ক্যান্সার: কতটা সচেতন আমরা?' শিরোনামে এ গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. পারভীন সাহেদা, অধ্যাপক ডা. জাফর মাসুদ, অধ্যাপক ডা. সাইফ উদ্দিন আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সাখাওয়াত মুন, সাংবাদিক মুন্নি সাহা, ব্রেস্ট ক্যান্সার সারভাইভার সালমা সুলতানা মৌসুমী এবং বাফুফের ওমেন উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শোভন আরেফ।
অনুষ্ঠানে বক্তারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মরণব্যাধি এই ক্যান্সার বিষয়ে সর্বস্তরে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই বলেও জানান তারা।
বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে, বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতার একটি অন্যতম কারন হলো এদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট, অজ্ঞতা, লজ্জা, দ্বিধা, সংকোচ। সমাজ থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হবার ভয়ে নারীরা তাদের ব্রেস্ট ক্যান্সারের মতো মরণব্যাধীর কথা কারো কাছে প্রকাশ করেন না, এমন কি চিকিৎসকের কাছে আসতেও দ্বিধাবোধ করেন।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







