গরমে বাড়তে পারে দাঁতের সমস্যা, কী হয়, সমাধান কি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার
প্রতীকী ছবি
দাবদাহ বাড়ছে। বছরের এই সময়ে সকলেই একটু স্বস্তি চান। কিন্তু খেয়াল রাখতে হবে, গরমের সময়ে আমাদের দাঁত এবং মাড়ির নানা দিক থেকে ক্ষতি হতে পারে। কিন্তু সহজ কিছু পদ্ধতি মেনে চললে উপকার পাওয়া যেতে পারে।
গরমের সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ডিহাইড্রেশনের কারণে অনেক সময়েই মুখের ভিতরের অংশ শুকিয়ে যায়। এর ফলে মুখের মধ্যে লালা কম তৈরি হয়। দাঁতের মধ্যে লেগে থাকা খাবারের অংশ পরিষ্কার করতে লালার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তেষ্টা পাওয়ার আগেই নিয়মিত পানি খেলে উপকার পাওয়া যেতে পারে। হাতের কাছে পানি না থাকলে সুগার ফ্রি চুইং গাম খাওয়া যেতে পারে।
গরমকালে বেশি মাত্রায় মদ্যপান করা উচিত নয়। অত্যধিক মদ্যপান থেকে ডিহাইড্রেশন হতে পারে। পরিবর্তে বেশি করে জল, ডাবের জল বা ফলের রস খাওয়া যেতে পারে।
গরমকালে আরামের জন্য মিষ্টি এবং কার্বোনেটেড পানীয় বেশি খাওয়া হয়। কিন্তু এই ধরনের পানীয় বেশি মাত্রায় পান করলে দাঁতের ক্ষতি হতে পারে। একান্তই এই ধরনের কিছু পান করতে হলে, স্ট্র ব্যবহার করা যেতে পারে। সে ক্ষেত্রে দাঁত এবং মাড়ি কম পানীয়ের সংস্পর্শে আসবে।
গরমের দিনে পরিশ্রমের পর কোনও পানীয়ের সঙ্গে বরফ খাওয়া বেশি হয়। মনের ভুলে বরফ চিবিয়ে ফেললে দাঁতের ক্ষতি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে দাঁতে ফাটলও ধরতে পারে। সে ক্ষেত্রে বরফের পরিবর্তে ঠান্ডা জল পান করা যেতে পারে।
ক্যালশিয়াম এবং ভিটামিন ডি দাঁত ভাল রাখতে সাহায্য করে। যে সব খাবারে ক্যালশিয়াম (দুগ্ধজাত খাবার, পালং শাক) এবং ভিটামিন ডি (মাছ, ডিম) বেশি থাকে, গরমের সময়ে তা খাওয়া উচিত।
এ ছাড়াও গরমকালে মুখের ভিতরের অংশের স্বাস্থ্য বজায় রাখতে দিনে দু’বার দাঁত মাজা উচিত। প্রাতরাশ এবং মধ্যাহ্নভোজনের পর সম্ভব হলে মাউথওয়াশ দিয়ে ভাল করে কুলকুচি করে নেওয়া যেতে পারে।
রাতে দাঁত মাজার সময়ে ডেন্টাল ফ্লস ব্যবহার করলে দাঁত ভাল থাকবে। দাঁতের সমস্যা গুরুতর হলে দ্রুত কোনও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ








