গরমে শরীরের পানির ঘাটতি পূরণে ইফতারে রাখুন ৫ ফল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
হঠাৎ করেই বেড়েছে গরম। তার ওপর চলছে রমজান মাস। গরমে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। পানির ঘাটতি মেটাতে তাই ইফতারে রাখতে হবে জলীয় পদার্থ আর পানির আধিক্য। গরমে সারাদিন রোজা রেখে ভাজাভুজি, তেল-মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তার বদলে খান বেশি বেশি ফল।
কিছু ফল রয়েছে যা পানির ঘাটতি পূরণে কার্যকরী ভূমিকা রাখে। একইসঙ্গে শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণ মেলায়। এছাড়া ফল খেলে বসন্তকালীন ভাইরাস থেকেও সহজে দূরে থাকা যায়। চলুন জেনে নিই পানির ঘাটতি দূর করতে ইফতারে কোন ফলগুলো রাখবেন-
তরমুজ
এই ফলের প্রায় ৯০ শতাংশই পানি। অর্থাৎ, শরীরে পানির জোগান দিতে রোজ যথেষ্ট পরিমাণ তরমুজ খেতে পারেন। এতে আছে ভিটামিন সি। তরমুজে ক্যালোরির পরিমাণও কম থাকে। তাই যারা ডায়েটে আছেন বা ওজন নিয়ন্ত্রণের কথা ভাবছেন, তারা ইফতারে এই ফলটি খেতে পারেন নিশ্চিন্তে। ডায়াবেটিস রোগীরাও তরমুজ খেতে পারবেন।
আনারস
মৌসুমি এই ফলে পানির মাত্রা ৮৬ শতাংশের কাছাকাছি। টক-মিষ্টি স্বাদের আনারসে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন। শরীরে পানির ঘাটতি পূরণ করার পাশাপাশি ভাইরাল সংক্রমণ ঠেকাতেও সাহায্য করে এই ফল। গরম আর রমজানে শরীর চাঙ্গা রাখতে আনারস খেতে পারেন।
শসা
এতে পানির মাত্রা ৯৫ শতাংশ। ফল হিসেবে এটি কাঁচা খাওয়া যায়। এটি শরীর ঠান্ডা রাখে, পেট ভর্তি করে। তাছাড়া ত্বকের জন্যও শসা দারুণ উপকারী। গরমে স্বস্তি পেতে ইফতার টেবিলে এই ফলটি রাখুন।
কমলালেবু
এখনও বাজারে মিলছে কমলালেবু। এই ফলেও প্রায় ৮৬ শতাংশ পানি থাকে। ভিটামিন সি-তে ভরপুর এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। ফাইবারেরও ভালো উৎস এই ফল। ওজন কমাতেও সাহায্য করে এটি। তাই ইফতারে কমলালেবু রাখতে পারেন।
ফুটি
ফুটি বা বাঙ্গী অনেকেই খেতে পছন্দ করেন না। কিন্তু শরীরের জন্য উপকারি একটি ফল এটি। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে। মিষ্টি গন্ধে ভরা ফুটির পুষ্টিগুণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি কোষ্ঠকাঠিন্যও কমায়। অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর ফুটির বীজ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে। তাই ইফতার আয়োজনে ফুটি রাখতে পারেন।
ফল শরীরের জন্য উপকারি। তাই ভাজাপোড়া খাবার না খেয়ে ইফতারে ফল খান। এতে গরমে থাকবে সুস্থ। সেসঙ্গে মিলবে নানা সুফল।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






