গরমে হিট স্ট্রোক থেকে বাঁচাবে যেসব খাবার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৩ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
তাপমাত্রার ঊর্ধ্বগতিতে জনজীবন ওষ্ঠাগত। মাঝেমধ্যে কালবৈশাখী ঝড় আর খানিকটা বৃষ্টি হলেও রোদের সঙ্গে পেরে উঠছে না। গরমে যেসব স্বাস্থ্য সমস্যার ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায় তার মধ্যে হিট স্ট্রোক অন্যতম।
গরমের দাবদাহ থেকে বাঁচতে বেশি করে পানি পান করতে হবে। পাশাপাশি এমন সব খাবার খেতে হবে যাতে পানির পরিমাণ কম। হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে কিছু খাবার কাঁচা খেতে হবে। চলুন এই খাবারগুলো সম্পর্কে জেনে নিই-
শসা
গরমকালে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি খাবার শসা। এই ফলটি শরীর থেকে টক্সিন বের করে দেয়। এতে ক্যালোরিও কম। এছাড়া শসায় আছে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট। যা শরীর ঠান্ডা রাখতে কার্যকরী ভূমিকা রাখে।
তরমুজ
এই ফলের ৯২ শতাংশই পানি। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে তাই রোজ খান তরমুজ। এটি গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
বেদানা
গরমের ফল বেদানা। এটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। বেদানা খেলে দেহে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। কমে হিট স্ট্রোকের ঝুঁকি।
পুদিনা পাতা
পুদিনা পাতায় আছে মেনথল। এই উপাদানটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। গরমে পুদিনা পাতার তৈরি শরবত খেলে শারীরিক অস্বস্তি, ক্লান্তি দূর হয় সহজেই।
খরমুজ বা ফুটি
এই ফলে বিভিন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে। এগুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি হজমের সমস্যা দূর করে। গরমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খান খরমুজ বা ফুটি।
আম
কাঁচা হোক কিংবা পাকা— এই গরমে আম খেলেই লাভ। আমে আছে ভিটামিন এ, বি৬, সি, ম্যাগনেশিয়াম, রিবোফ্লাভিন, আয়রন, ফোলেটের মতো বিভিন্ন ভিটামিন ও মিনারেল রয়েছে। এই সুপারফুড গরমকালে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী।
বেল
গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে নিয়মিত বেলের শরবত খেতে পারেন। এটি দেহে ইলেক্ট্রোলাইটের ঘাটতি পূরণ করে এবং পেটের গণ্ডগোল দূরে রাখে।
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ








