ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৯:১২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

গর্ভ থেকে বের করে ভ্রূণের স্নায়ুতন্ত্রে অস্ত্রোপচার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ময়ের গর্ভ থেকে ছয় মাসের কন্যা ভ্রূণকে বের করে স্নায়ুতন্ত্রে অস্ত্রোপচার করেছেন একদল চিকিৎসক। অস্ত্রোপচার শেষে ভ্রূণটিকে আবারও মায়ের গর্ভে রাখা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, গর্ভস্থ ভ্রূণটি জটিল স্নায়ুরোগের শিকার হয়েছিল, যার নাম ‘স্পাইনা বিফিডা’। সন্তানটি আগামী এপ্রিলে পৃথিবীর আলো দেখতে পারে।এসেক্সের বিথান সিম্পসনের গর্ভে থাকা ভ্রূণটির বয়স যখন ২০ সপ্তাহ, তখন মস্তিষ্কের গঠন ঠিকমতো হচ্ছে না- এমনটা ধরা পড়ে।

পরে ব্রুমফিল্ড হাসপাতালের চিকিৎসকরা জানান, গর্ভস্থ ভ্রূণটি জটিল স্নায়ুরোগের শিকার, যার নাম ‘স্পাইনা বিফিডা’। ভ্রূণের স্নায়ুনালি (নিউরাল টিউব) থেকে ভবিষ্যতে সুষুম্নাকাণ্ড (স্পাইনাল কর্ড) এবং মস্তিষ্ক তৈরি হয়। ‘স্পাইনা বিফিডা’ থাকলে স্নায়ুনালির গঠন ঠিকমতো হয় না। ফলে শিশু জন্মানোর পর সারা জীবনের জন্য পঙ্গুও হতে পারে।

ব্রুমফিল্ড হাসপাতালের চিকিৎসকরা সিম্পসন দম্পতিকে জানান, হয় ভ্রূণটিকে নষ্ট করে ফেলতে হবে নয়তো ওই স্নায়ুনালির অস্ত্রোপচার করতে হবে। পরে বিথান গর্ভস্থ সন্তান নষ্ট করতে চাননি।

পরে ভ্রূণের ২৪ সপ্তাহ বয়স নিয়ে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে ভর্তি হন বিথান। ব্রিটেন এবং বেলজিয়ামের একদল সার্জন বিথানের গর্ভ থেকে ভ্রূণটিকে বের করে কৃত্রিমভাবে বাঁচিয়ে রেখে অস্ত্রোপচার করেন।


-জেডসি