ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী

গলায় সুজি আটকে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ১৬ আগস্ট ২০১৯ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় খাওয়ানোর সময় গলায় সুজি আটকে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সাদেক আলী মল্লিক পাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম শেখ আমির হামজা। সে সাদেক আলী মল্লিক পাড়ার শেখ মোহাম্মদ মামুনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাত আটটার দিকে মা রেখা বেগম শিশুটিকে সুজি খাওয়াচ্ছিলেন। খাওয়ানোর সময় গলার ভেতরে শ্বাসনালিতে সুজি আটকে যায়। দ্রুত শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ নাঈমা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।