ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী কুড়িগ্রামের রাজারহাট ভূমি অফিসের সাবরেজিস্ট্রার নুসরাত জাহান (৩৫) ও তার গৃহকর্মী জান্নাত খাতুন (১১)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেসক চক্ষু হাসপাতালের সামনে ঢাকাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী শঠিবাড়ী সেবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচরে যায়। এ ঘটনায় বাস ও মাইক্রোবাসের চালকসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবরেজিস্ট্রার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত খাতুনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতরা কুড়িগ্রাম থেকে ঢাকা ফিরছিলেন।

গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ সাবরেজিস্ট্রার নুসরাত জাহান ও তার গৃহকর্মী জান্নাত খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

-জেডসি