গাছ লাগালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ৯ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সারাদেশে চলমান তাপদাহের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হিসেবে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ।
বিভাগটির ‘ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল’ কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে এ ভিন্নধর্মী নির্দেশনা দিয়েছেন কোর্সটির শিক্ষিকা ও বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতার।
কোর্সের অ্যাসাইনমেন্টে নম্বর পেতে আসছে ঈদুল আজহার মধ্যে একটি করে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের। নিজের লাগানো গাছের ছবি তুলে পাঠালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর।
এ বিষয়ে ড. শারমীন আখতার বলেন, কোর্সের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
এ বিষয়ে বিভাগটির মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী সুমনা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে সারা দেশে যে তাপদাহ চলছে, তা প্রতিরোধে আমাদের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার উপযুক্ত সময় চলে এসেছে। এমন অবস্থায় ম্যাম ক্লাস পারফরম্যান্সের জন্য নির্ধারিত নম্বর পেতে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন। ম্যামের নির্দেশনা শোনার পর আমরা আনন্দিত হয়েছি। কারণ আবহাওয়া ও জলবায়ুর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের যে জরুরি প্রয়োজন দেখা দিয়েছে, সেখানে এই পদক্ষেপটি একটি সুন্দর সূচনা।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু






