ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২১:৫১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

গাজায় ইসরাইলি হামলা, নারী-শিশুসহ আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪০ পিএম, ২৯ জুন ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফিলিস্তিনের গাজায় অবৈধ বসতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চলাকালে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের মধ্যে একজন সাংবাদিক এবং ছয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

২০১৮ সালের মার্চ থেকে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে জবর-দখল করা ভূমি ফিরিয়ে দিতে ইসরাইলি সীমান্তের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভ করে আসছে।

নিরস্ত্র ও নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের উপর বিক্ষোভের প্রথম দিন থেকেই নির্বিচারে গুলি চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

তাদের শান্তিপূর্ণ এ আন্দোলনে ইসরাইলি বাহিনীর বর্বরতায় এ পর্যন্ত আড়াইশ'র বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং সহস্রাধিক গুরুতর আহত হয়েছেন।

১৯৪৮ সাল থেকে একটি ইহুদি রাষ্ট্র গঠনের লক্ষ্যে একটু একটু করে গাজায় ফিলিস্তিনি ভূখন্ড দখল করে নিচ্ছে ইসরাইল।
আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে এক যুগ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। জরুরি চিকিৎসা সেবা পর্যন্ত নিতে পারছেনা ওই অবরোধের কারণে।

-জেডসি