গাজায় ইসরায়েলি হামলায় ৬৩ শিশুসহ নিহত ২১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৩০০ জন।
এর আগে মঙ্গলবার (১৮ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনে চলমান বিমান হামলার আট দিন পর উভয়পক্ষকে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানান। তিনি ফোন কলের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং হামাসের প্রতি এ আহ্বান জানান।
গত ১০ মে সহিংসতা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তৃতীয়বারের মতো মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন দেন এবং যুদ্ধবিরতির জন্য সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। বাইডেন চলমান সহিংসতার অবসান ঘটাতে এই আহ্বান জানান।
এদিকে খাদ্য, পানীয়র সংকটে থাকা গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। সীমান্ত খুলে দেয়ার কিছু পরেই মর্টার হামলায় নিজেদের এক সেনার সামান্য আহত হওয়ার কথা জানিয়ে তা বন্ধ করে দিয়েছে দেশটি। এর ফলে গাজায় ত্রাণবাহী ট্রাকের বহর আর ঢুকতে পারছে না।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার










